Posts

কবিতা

নীল রঙা অভ্যাস

February 1, 2026

সুকান্ত সোম

175
View

বিষাদের ঘরে

সুখ আতঙ্ক।

যা নয়,

তা ছুঁয়ে দেখার ভার

বড় কঠিন।

পরাজিত মন

অযাচিত হাসিতে

ভয় খুঁজে নেয়।

যেখানে কেউ নেই,

না থাকাটাও সয়ে যায়।

ভয় হয়—

কেউ না এসে যায়,

নীল রঙা বেদনার

অভ্যাসকে ভেঙে দিতে।

Comments

    Please login to post comment. Login