Poetry

আমি ও তুমি

February 1, 2026

293 views

তুমি কষ্ট দিও না 

হৃদয় শত কাচের টুকরো হয়ে যাবে-

হয়তো থাকবো তোমার সামনেই 

কিন্তু সাহারার তপ্ত রোদে 

মন পুড়বে। 

অভিমান করো-

একবার না-

বার বার, শতবার..

আমি অক্লান্ত সেই অভিমান ভাঙাবো 

তবুও এমন কথা বলোনা 

হৃদয় ভাঙবে যা।

আমারও কষ্ট হয়... 

তবুও তোমাকে করতে চাই জয়। 

আমি বিজয়ী হতে চাই-

ঝুম বৃষ্টিতে তোমার পাশাপাশি হাঁটতে চাই

আমরা একসাথে কাঁদবো,

একসাথে হাত ধরে হাসবো। 

জানো তো? 

তুমি ছাড়া আমার পৃথিবী রঙহীন 

তোমার সাথে বাঁচতে চাই আমি তো বহুদিন।  

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login