Posts

কবিতা

যে মনের গল্প নেই

February 3, 2026

সুকান্ত সোম

178
View

আর কোন গল্প নেই,

আর কোন স্বপ্ন নেই।

থমকে যাওয়া মনকে একটা দেহ বয়ে নিয়ে যায়,

যেমন বৃদ্ধ গরুটি অভ্যাস নিয়ে ঘানি ভেঙে যায়।

ঘড়ি কাটার দিকে ঘুরে চলে দেহবসানের অপেক্ষায়।

অথর্ব দেহটিকে একটা স্বপ্নে ভরা মন হৈমশেলের মত ভাসিয়ে নিয়ে যায়, যেতে পারে—

আর থমকে যাওয়া মনকে?

সবুজ বনও বর্জের পাহাড় ভেবে ক্লান্ত হয়ে যায়।

আর কোন গল্প নেই,

আর কোন স্বপ্ন নেই।

থমকে যাওয়া মনের ভারে,

নায়গ্রার জলস্রোতের মত রক্তও মৃত সাগর হয়ে যায়।

Comments

    Please login to post comment. Login