‘Cogito ergo sum’-I thik , therefore,I exist,
অর্থাৎ' আমি চিন্তা করি ,অতএব ,আমি আছি'।
এই বিখ্যাত উক্তিটি সম্পর্কে সবার কমবেশি ধারণা আছে যারা দর্শন নিয়ে চর্চা করেন।
ফ্রান্সের এক সম্ভ্রান্ত পরিবারে ১৫৯৬ সালে জন্ম নেন ডেকার্ট।তার বাবা ছিলেন একজন ডাক্তার এবং পার্লামেন্টের সদস্য।তিনি তাঁর শিক্ষা জীবন শুরু করেন চতুর্থ হেনরি প্রতিষ্ঠিত এক জেস্যুইট স্কুলে।ডেকার্ট বাল্যকাল থেকে দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন। ছাত্র হিসেবে ডেকার্ট ছিলেন মেধাবী।তার বিশেষ আকর্ষণ ছিল গণিতের, বিশেষ করে জ্যামিতির উপর।তিনি তাঁর দর্শনে গণিতের ব্যবহার ও করেছেন।
ফরাসি দার্শনিক ডেকার্টকে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয়।তিনি বুদ্ধিবাদী দর্শনের সূচনা করেছিলেন বাহ্যজগত, আত্মা, ঈশ্বর, বাইবেল ইত্যাদি সবকিছুকে অস্বীকার করে। কিন্তু একসময় দেখলেন তিনি সবকিছুকে অ্বীকার করা গেলেও সন্দেহকারী কর্তা হিসেবে নিজের অস্তিত্বকে অন্তত অসী্বীকার করা যায় না।তাই তিনি বলেন, আমি চিন্তা করি, অতএব,আমি আছি'। এক্ষেত্রে আমার চিন্তাই আমার অস্তিত্বকে প্রমাণ করে।
এ প্রসঙ্গে তিনি দাবি করেন যে, আমাদের মনে তিন রকমের ধারণা আছে ,যথা-আগন্তক ধারণা, কৃত্রিম ধারণা, সহজাত ধারণা। তিনি বলেন,"আমার ধারণা গুলোর মধ্যে কিছু মনে হয় সহজাত, কিছু আগন্তুক আর কিছু আমার সৃষ্টি"।যেসব ধারণা বাইরের জগৎ থেকে আমাদের মনে প্রতিভাত হয় সেগুলো হলো আগন্তুক ধারণা(adventitious ideas)।যথা-গাছপালা,পশুপাখি।
আমাদের মনের মধ্যে এসব আগন্তুক ধারণা পরস্পরের মধ্যে সংমিশ্রিত হয়ে যখন নতুন ধারণার জন্ম দেয় তখন সেগুলোকে কৃত্রিম ধারণা বলে(Fictitious ideas)যথা-পরী, সোনার পাহাড়।
অন্যদিকে নিজের ভেতরের ধারণা কে সহজাত ধারণা বলে(Innate ideas)।
১৬৩৭ সালে তার পদ্ধতি বিষয়ক পুস্তক Discourse on method ।ব্যবহারিক জীবনে সত্যের সন্ধান করতে গিয়ে ডেকার্ট যেসব নিয়ম অনুশীলন করতেন, সেগুলো তিনি উল্লেখ করে এই গ্ৰন্থে ।১৬৪১ সালে তার অনুধ্যান Meditations প্রকাশিত হয়।
ডেকার্ট তার জীবনের শেষ সময় কাটান সুইডেনে রাজ পরিবারের তত্ত্বাবধায়নে। সুইডেনের রানী ক্রিশ্চিয়ানা তার দর্শনের অনুরাগী ছিলেন।তিনি রানীকে দর্শন শিক্ষা দিতেন।১৬৫০ সালে ফেব্রুয়ারি মাসে তিনি পরলোকগমন করেন।