দিনের আলো নিভে গেল
পাখ-পাখালি ঘরে এল।
মাগো আমার বলে উঠে-
আমার ছোট্ট খোকা কই রে?
বড় খোকা ভেবে বলে-
মাগো তোমার ছোট্ট খোকা
থাকবে এখন জ্ঞান দুয়ারে,
ফিরবে তবে মানুষ হয়ে।
এখন সে যে বড্ড অবুঝ
দেখে না কো বর্ণমালা,
বোঝে না কো তিতে-মিঠে
জানে না কো সে শিষ্টাচার।
পড়তে হবে শিখতে হবে
মায়ের ভাষা বুঝতে হবে,
জগৎটাকে জানতে হবে
তবেই না সে মানুষ হবে।
দু চোখে তার জ্বলবে আলো
দেশ-দেশান্তরে উঠবেই মান,
জ্ঞানের পরশ ছড়িয়ে দিয়ে
ফিরবে খোকা তোমায় কোলে।