একটা ছোট্ট মেয়ের সাথে ছেলেটার পরিচয় হয় অনলাইনে।
প্রথমে শুধু “হাই”, তারপর “কি করছো?”,
তারপর ধীরে ধীরে দিন শুরু হতো একে অপরের মেসেজ দিয়ে।
মেয়েটা বলতো,
“আজ মনটা ভালো না…”
ছেলেটা রিপ্লাই দিত,
“মন খারাপ থাকলে আমার কাছে দাও, আমি ভালো করে রাখবো।”
কথা বলতে বলতে তারা বুঝলো,
দূরত্ব থাকলেও মন দুটো একেবারে কাছাকাছি।
একদিন মেয়েটা জিজ্ঞেস করলো,
“আমরা কী?”
ছেলেটা লিখলো,
“আমরা দুইটা মানুষ,
যারা না চাইলেও একে অপরকে ছাড়া থাকতে পারে না।”
মেয়েটা হাসলো।
আর ছেলেটা বুঝলো—
এই হাসিটাই তার সবচেয়ে প্রিয় নোটিফিকেশন। 💙