Posts

নিউজ

ওয়াল্টার স্কট প্রাইজ-২০২৬ এর লংলিস্ট প্রকাশ

February 8, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
77
View

ওয়াল্টার স্কট প্রাইজ- ২০২৬ এর দীর্ঘ তালিকা প্রকাশ করেছে অ্যাবটসফোর্ড ট্রাস্ট। ঐতিহাসিক কথাসাহিত্যের জন্য ব্রিটিশ এই সাহিত্য পুরস্কারটি দেওয়া হয়। চলতি বছর ১২টি উপন্যাস এই তালিকায় স্থান পেয়েছে। 

ঐতিহাসিক কথাসাহিত্যের জনক হিসাবে বিবেচিত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের নামে এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। ২০১০ সাল থেকে এটি দেওয়া হচ্ছে। এর আগে ‘দ্য লং সং’ উপন্যাসের জন্য আন্দ্রেয়া লেভি এবং ‘উলফ হল’, ‘দ্য মিরর অ্যান্ড দ্য লাইট’ উপন্যাসের জন্য হিলারি ম্যান্টেল মর্যাদাবান এ পুরস্কার জিতেছেন।  

পুরস্কার হিসেবে বিজয়ী লেখক ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড পান। ওয়াল্টার স্কট প্রাইজ ব্রিটেনের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি।এই দীর্ঘ তালিকা থেকে এপ্রিল মাসে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর জুনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। 

চলতি বছর ওয়াল্টার স্কট প্রাইজের দীর্ঘ তালিকায় স্থান পাওয়া ঐতিহাসিক উপন্যাসগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক: 

১. জন ব্যানভিল - ‘ভেনিসিয়ান ভেসপার্স’ 

২. ড্যামিয়ান বার - ‘দ্য টু রবার্টস’  

৩. ওইসিন ফাগান  - 'এডেন্স শোর'  

৪. সারা হল - ‘হেলম’ 

৫. জো হারকিন  - ‘দ্য প্রিটেন্ডার’ 

৬. ট্রিস্টান হিউজেস  - ‘বাউন্ডারি ওয়াটারস’  

৭. অ্যালিস জোলি  - ‘দ্য ম্যাচবক্স গার্ল’  

8. মেলিসা লুকাশেঙ্কো - ‘এডেংগ্লাসি’  

৯. গ্রায়েম ম্যাক্রে বার্নেট – ‘বেনবেকুলা’    

১০. র‍্যাচেল সেইফার্ট - 'ওয়ান্স দ্য ডিড ইজ ডান'  

১১. লুসি স্টিডস – 'দ্য আর্টিস্ট' 

১২. বেঞ্জামিন উড - 'সিস্ক্র্যাপার'

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login