Posts

কবিতা

ডাইনোসরের দীর্ঘশ্বাস

February 10, 2026

সুকান্ত সোম

173
View

আর কোনো অজুহাত নেই নিজেকে পোড়ানোর।
বৃক্ষের শেকড়ের সন্ধান
আমাকে শাখা-প্রশাখা ভুলিয়ে দিয়েছে।

অন্য প্রান্তরে আরেক প্রাণ অপেক্ষায় আছে,
ভিন্ন স্বাদ আস্বাদনের প্রত্যাশায়।

গুল্ম, লতাপাতার জটিলতার আতঙ্কে দিশেহারা।
অভিযোগ নেই—
দিই নিজেকেই দোষ, নিজের কাছেই।

প্রত্যাশা ছিল না,
আক্ষেপ নেই—
তবুও একেকটা শ্বাস
যেন ডাইনোসরের দীর্ঘশ্বাস।

কোন অজুহাতে নিজেকে পোড়াবো আর?

সমস্ত পৃথিবী আমার অস্তিত্ব জানে না—
প্রয়োজন নেই।

আত্মচিৎকার যতই করি,
সবই নীরবতার গুহায়।
প্রতিফলন ভয় জাগিয়ে দেয়,
সম্বিত ফিরে পায়—
আমি একা নই।

Comments

    Please login to post comment. Login