Posts

নিউজ

একুশে বইমেলায় স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

February 11, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
26
View

একুশে বইমেলায় স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আসন্ন একুশে বইমেলা-২০২৬ আয়োজন সম্পর্কে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় অংশগ্রহণকারী প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেছেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ বেশিরভাগ দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তিনি এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়েছেন। 

এদিকে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের জন্য প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে যেসব প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের জমাকৃত অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বইমেলা কর্তৃপক্ষ। তবে যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।   

Comments

    Please login to post comment. Login