Posts

কবিতা

মরে বেঁচে থাকি

February 12, 2026

জেসী খন্দকার / Jasy Khandaker

10
View

মরে বেঁচে থাকি
চিন্তার এপাশ ওপাশ 
নিজেকে কোথায় রাখি
সময় দীর্ঘ না ক্ষনিকের 
কাছের নাকি দূরের 
প্রেমের না দলিলের
বস্তুর না ভাবের
দেহের না আত্মার
নাকি একে অপরের
এভাবেই ভেবে হেঁটে যেতে যেতে
মরে বেঁচে থাকি

Comments

    Please login to post comment. Login