Posts

কবিতা

পহেলা ফাল্গুন

February 13, 2026

Aditya Bhowmik

169
View

পহেলা ফাল্গুন 
লেখক: আদিত্য ভৌমিক
তারিখ: ১২/০২/২০২৬
শীতের কুয়াশা সরিয়ে হঠাৎ একদিন
রঙিন রোদ এসে বলে— “আমি বসন্তের দিন।”
পলাশের আগুনে জ্বলে ওঠে মাঠ-ঘাট,
হৃদয়ের ভেতর বাজে নতুন স্বপ্নের পাঠ।
পহেলা ফাল্গুন মানেই রঙিন এক সকাল,
হলুদের ছোঁয়ায় ভরে ওঠে মন আর আঁচল।
কোকিলের কুহু ডাকে প্রেমের বারতা,
দখিনা হাওয়া বয়ে আনে সুখের কথা।
এই দিনটা যেন শুধু তারুণ্যের নয়,
বয়স ভুলিয়ে দেয়— ক্লান্তি থাকে না আর ভয়।
পুরনো দুঃখ ঝরে পড়ে শুকনো পাতার মতো,
নতুন আশা গজায় প্রাণে নরম ঘাসের মতো।
পহেলা ফাল্গুন মানে ভালোবাসার রং,
মনখানা সাজে অজানা ঢঙ।
হৃদয়ের গোপন কষ্টগুলোও আজ হাসে,
কারণ বসন্ত আসে নবজীবনের আশে।
আজ আকাশও যেন রঙ ছড়িয়ে দেয়,
প্রতিটি বাতাসে প্রেমের সুর বয়ে যায়।
এই দিনে আমি স্বপ্ন ছুঁয়ে বলি—
জীবন হোক পলাশের মতোই দোলি।
ফাল্গুন তুমি এসো বারবার,
আমার হৃদয়ে জ্বালো প্রেমের আগুনের ধার।
শুকনো জীবন হোক রঙিন আবার,
তোমার ছোঁয়ায় জাগুক নতুন অঙ্গীকার।

Comments

    Please login to post comment. Login