Poetry

কবিতা - মনের কথোপকথন

February 13, 2026

Original Author রাতিন আহমেদ

302 views

“ মনের কথোপকথন”

লেখক - রাতিন আহমেদ

ওরে আমার মন, 
কেহ নেই তোর এই ধরায়!
হৃদয়ের আপনজন।
সত্যের আয়নায় বিষের ছোঁয়া, 
মিথ্যায় পরিপূর্ণ আয়োজন।

ওরে আমার মন,
কেহ দেবে কি এক বিন্দু ঠাঁই!
প্রেমের পরশ অন্তরায়,
এক তুমি ছাড়া কে'বা আছে?
বেথাই নদীর কিনারায়।

ওরে আমার মন,
কেহ দেখে কি তোর হৃদয়ে ব্যাথা?
শুনে যন্ত্রণার হাহাকার!
কি বলিবো আমি অন্ধের কথা!
না থাকিলে মনের অলংকার।

ওরে আমার মন,
কেহ মুছে দেয় কি তোর অশ্রু,
শূন্য রাতিন তোমারও শত্রু!
হায় মওলা, হক ওয়ালা,
তুমি বীনে কেই'বা মোর মিত্র!

পোস্টার
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login