Posts

কবিতা

ভুল করোনা

February 14, 2026

Arohin Akash

59
View

স্বার্থপরতা ভুলে যাওয়ার ভুল তোমরা কেউ করোনা।
ভুলে যেওনা স্বার্থপর হওয়াটাও জরুরি।
যেমনটা জরুরী সুখ দুঃখ হাসি কান্না।
নিজেকে সস্তা বানানোর ভুল তোমরা কেউ করোনা।
তখন ভিড়ের মাঝে হারিয়ে যাবে নিজেকেই খুঁজে পাবে না।
সবাইকে মনে রাখার ভুল তোমরা কেউ করোনা কারণ
সবাই তোমাকে তোমার মত করে মনে রাখবে না।
ভুল যদি কর ভুল থেকে শিক্ষা নিতে ভুলনা
কারণ 
না হয় তোমার আক্ষেপগুলো তোমায় দেখে রঙ্গ হাসি হাসবে।

Comments

    Please login to post comment. Login