Posts

নিউজ

অক্টোবরে প্রকাশিত হবে বারবারা কিংসলভারের নতুন উপন্যাস 'পার্টিটা'

February 20, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
13
View

পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক বারবারা কিংসলভারের নতুন উপন্যাস 'পার্টিটা' এই বছরের শেষের দিকে প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হার্পার কলিন্সের সহযোগী প্রতিষ্ঠান হার্পার থেকে ২০২৬ সালের ৬ অক্টোবর উপন্যাসটি প্রকাশিত হবে। বইটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা লেখকের জীবন এবং শিল্প সম্পর্কে গভীরভাবে মর্মস্পর্শী একটি নতুন উপন্যাস বলে অভিহিত করা হয়েছে।  

‘ডেমন কপারহেড’, ‘দ্য পয়জনউড বাইবেল’ এর মত এই উপন্যাসটিও একটি গ্রামীণ সম্প্রদায়কে কেন্দ্র করে লিখেছেন কিংসলভার। পার্টিটার প্রধান চরিত্রে আছেন লিভিয়া ক্যাবল নামের একজন বিবাহিত নারী। বইটিতে একসময়ের এই পিয়ানোবাদক নারীর সঙ্গীতের প্রতি আবেগকে তুলে ধরা হয়েছে।        

কিংসলভার ১৯৭০ এর দশকে  ডিপাউ ইউনিভার্সিটির সঙ্গীতের ছাত্রী ছিলেন। কিন্তু ক্লাসিকাল পিয়ানো বাজানোতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা খুবই কম বলে তিনি জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই সাথে লেখক হওয়ারও তার উচ্চাকাঙ্ক্ষা ছিল। তিনি সাংবাদিকতা পেশায় নিযুক্ত ছিলেন। ১৯৮৮ সালে তার প্রথম উপন্যাস ‘দ্য বিন ট্রিজ’ প্রকাশিত হয়। এর আগে তিনি একাধিক কবিতা এবং ছোট গল্পও প্রকাশ করেছিলেন।  

৭০ বছর বয়সী এই লেখক ২০২৩ সালে ‘ডেমন কপারহেড’ উপন্যাসের জন্য পুলিৎজার এবং উইমেন্স প্রাইজ ফর ফিকশন পুরস্কার পান। এই উপন্যাসটি ছিল চার্লস ডিকেন্সের ‘ডেভিড কপারফিল্ড’ এর পুনর্নির্মাণ। 

সূত্র: এপি 

Comments

    Please login to post comment. Login