গ্রীক দার্শনিকেরা যখন জ্ঞান ও বিস্ময় অন্বেষণ করার সময়কালে“জিজ্ঞাসা” করা শুরু করেছিলো, তখন তাঁদের প্রধান লক্ষ্য ছিল “কেন” প্রশ্নের উত্তর খোঁজা। কিন্তু, মুসলিম দার্শনিক থেকে একজন সাধারণ মুসলিমের কাছে গ্রীকদের জিজ্ঞাসা ও অন্বেষণের প্রাক্কাল থেকেই এসবের উত্তর ছিল। মুসলিমদের জন্য যেটি আদতে দরকার ছিলো চিরকাল তা হলো “কিভাবে”-এর উত্তর খোঁজা। এই “কিভাবে” মেথডলজিক্যালি আমাদের চিন্তার প্রয়াসকে কর্মে রূপান্তরিত করে। ইলমে কালামে বিশ্বব্রহ্মাণ্ড থেকে ব্যক্তিপর্যায়ের যে পরিচালনাপ্রক্রিয়া আমরা দেখতে পাই তাঁর সিলসিলাই আমাদের “কিভাবে”-সংক্রান্ত সবকিছু খুঁজে পেতে সহায়তা করে। ওয়ায়েল. বি. হাল্লাক তাঁর “দি ইম্পসিবল স্টেইট” নামক বিখ্যাত বইতে ঠিক এই রাস্তাতেই হেঁটেছেন যেখানে আমরা সব “কেনো” সম্পর্কে ধারণা রাখলেও তিনি“কিভাবে”-এর ডিসকোর্স মোকাবিলা করেছেন আমাদের পরিচিত সিলসিলায়। এই বইয়ের নামকরণ এবং মূলবক্তব্য আক্ষরিক অর্থে যা মনে হোক না কেনো, এই বই পাঠ করার পর আমরা ভিন্ন বয়ান পরিলক্ষিত করতে পারি। এই সম্পূর্ণ বইতে তিনি যা বলেছেন এবং যেসকল সমাধান দিয়েছেন তা আমাদের চিরচেনা ইলমি তুরাসের আলোকে ক্রমান্বয়ে “কিভাবে” অন্বেষণের আলোকে।
দি ইম্পসিবল স্টেইট: একটি পর্যবেক্ষণ
February 21, 2026
Original Author মুনতাকা আজমাইন মুহী
185
View