Posts

কবিতা

ঈশ্বর-মুক্ত পৃথিবী

February 23, 2026

সুকান্ত সোম

176
View

উদরপূর্তির এ রসনায়
মস্তিষ্কে বিভ্রম ঘটে,
উদরের ঘাটতি দুর্ভিক্ষ ডেকে আনে,
আর মস্তিষ্কের বিভ্রম সমস্ত পার্থক্য জড়ো করে।

সোমালিয়া কিংবা সুদানে চাই এক টুকরো রুটি,
পশ্চিমে চাই—

কি যেন, উন্মাদ প্রশ্ন।
উত্তর মেলে পাগলা গারদে,
কিংবা সাইকিয়াট্রিস্টের চোখের নিচে।

প্রশ্নের উপর প্রশ্ন,
আর ভুভুক্ষার উত্তর—
কেবল এক মুঠো খাবার।

কি নিশ্চিন্তের ঘুম হতে পারতো!
হতে পারতো এক ঈশ্বর-মুক্ত পৃথিবী।

Comments

    Please login to post comment. Login