Posts

নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

February 24, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
40
View

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার ৮ ক্যাটাগরিতে ৯ জন পাচ্ছেন এই পুরস্কার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ এর প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।     

এদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন:  

১. কবিতা - মোহন রায়হান 

২. কথাসাহিত্য - নাসিমা আনিস  

৩. প্রবন্ধ/গদ্য - সৈয়দ আজিজুল হক

৪. অনুবাদ - আলী আহমদ 

৫. গবেষণা - মুস্তাফা মজিদ ও ইসরাইল খান 

৬. শিশু সাহিত্য - হাসান হাফিজ 

৭. বিজ্ঞান - ফারসীম মান্নান মোহাম্মদী 

৮. মুক্তিযুদ্ধ - মঈদুল হাসান   

Comments

    Please login to post comment. Login