Posts

কবিতা

নেমেসিস

February 24, 2026

সুকান্ত সোম

169
View

ধূসর নক্ষত্রের পাজর ভেঙে যে অলীক সুখের কুঠির বুনছো,তা ক্ষণিক।

অজস্র অবিশ্বাসের অভিশাপ লেগে আছে তাতে।

অনুভবের মিথ যে চিরতরে অচেনা হবে,

তা কি তোমার অগোচরে ছিল?

এসবের কেন্দ্রে কিন্তু তুমিই ছিলে,

তোমাকে ঘিরেই আমার সমগ্রের আবর্তন। তোমার এমন প্রস্থান!

আমি কীভাবে মেনে নেব?

এ কি বিভ্রম!

নাকি প্রস্তর-কঠিন সত্য?

ক্ষণিক আড়াল যার মৃত্যুসম,

যে কিনা কমল লোমের গভীরে লুকিয়ে থাকা সত্যকে নির্মমভাবে টেনে এনেছে,

অবশ্যম্ভাবী নিরাশার বুকে ঢিমে তালে জ্বলতে থাকা সলতের বেগ বাড়িয়ে তুলেছে—

তার এমন প্রস্থান কী করে মেনে নেব?

রিক্ত করে গড়ে তোলা ক্ষতের নেশা বাড়িয়ে তুলে তোমার বিদায়!

তবে কি তুমি আমার নেমেসিস?

Comments

    Please login to post comment. Login