Posts

কবিতা

জীবন্ত ট্রেন

February 24, 2026

সুকান্ত সোম

131
View

জীবন্ত ট্রেন ছুটে চলেছে,
সব কিছু পেছনে ফেলে।
তবুও কোথাও থামতে হয়,
পেছন ফিরে কি তাকাতেই হয়?

স্থির ছবি পড়ে রয়,
কালের বলি—রেখা চেনা দায়।
কি ছিলাম? বড্ড অচেনা লাগে,
অথচ কি আপনই না ছিল!

ক্ষুদ্র পিপীলিকারও আছে বিশাল জগৎ।
ফ্ল্যাশব্যাকে আটকে যায়,
থমকে দাঁড়াতেই হয়,
চমকে উঠে বিস্ময়ে।

জীবন্ত ট্রেন তবুও চলতেই থাকে,
একটার পর আরেকটা।
তার ভিতরেই কত
আরেকটা জগৎ, ভিন্ন কিছুর।

Comments

    Please login to post comment. Login