Posts

কবিতা

আসলে কি তাই,

February 24, 2026

সুকান্ত সোম

175
View

আসলে কি তাই,
যা দেখা যায়?
দেখে কত মন
ভেঙে যায়,
কত ঘর
হয় পর।

আসলে কি??
সব ছবিটাই
কবিতার মতো হয়?

দূর হতে কাক নির্বাক,
দাঁড়িয়ে রয়।
কোকিলের সুর
শোনা যায়।

উড়ে যায়,
গান যায় হারিয়ে।

দেখা দেয় যা,
আসলে কি তা
জুড়ে দেয় মন,
নাকি মিথ্যা যাপন।

Comments

    Please login to post comment. Login