Posts

কবিতা

সত্য বলা অভ্যাস করো

February 25, 2026

অর্ঘ্যদীপ চক্রবর্তী

103
View

সত্য বলা অভ্যাস করো।

মিথ্যা বলায় যারা অভ্যস্ত 

তারা কথায় কথায় মিথ্যা বলে,

কিন্তু যদি সৎ হতে চাও 

সত্য বলো তবে।

সত্য বলা অভ্যাস হয়ে গেলে 

তখন সব কথাতেই সত্য বলবে।

কোনো কঠিন পড়া বারবার পড়লে 

যেমন মুখস্ত হয়ে যায়,

ঠিক তেমনই সত্য বলা একবার অভ্যাস করতে পারলে 

একটা সময় আসবে যখন কথায় কথায় সত্য বলবে।


 

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী 

২৫/২/২০২৬

Comments

    Please login to post comment. Login