Posts

কবিতা

হাসি হোক আপন।

February 26, 2026

সুকান্ত সোম

155
View

মুখের হাসি বুকেও থাক,

হাসি হোক অকপট।

হাসি হোক কপালেও—

ভাজহীন, সপাট।

যেন শুষ্ক নয়,

হাসি হোক ভেজা—

নোনা জলের মতো নয়।

নোনা জলেও হাসি হয়,

বুকভরা হাসি—

ক্ষুদ্র অথচ সম্মোহনীয়।

হাসি যেন না হারায়

কপালের ভাজে

কিংবা নিষ্পলক আকাশে।

হাসি হোক রঙিন,

যেন না হয় ফ্যাকাসে।

হাসি হোক প্রথম শেখা—

প্রথম কান্নার পরে যেমন।

হাসি হোক সকলের আপন।

Comments

    Please login to post comment. Login