Posts

কবিতা

ভালো আছো, ভালো আছি।

February 26, 2026

সুকান্ত সোম

178
View

এ হাতটি ধরে কিংবা ছেড়ে

পার করেছো অনেকটা বছর।

থাকলে আমি, বাড়তে না তুমি—

বুদ্ধিহীন রয়ে যেতে।

হয়তো ষাট বছরেও দিতে বালিকার হাসি,

পাশে থেকে আমার—ভুলে যেতে কত

কেউ ছিল, ছিল একজন।

আসলে কি মনে হতো?

এই আমি দিব্যি আছি, তোমাকে ছেড়ে।

অনেকটা বড় তোমাকে দূর হতে দেখবো বলে

বড় সন্নিকটে আবছা লাগে।

দূরে আছো—বড় ভালো আছো,

বড় ভালো আছি।

Comments

    Please login to post comment. Login