শিরোনাম: লিপ ইয়ারের সেই অতিরিক্ত দিন
লেখক: আদিত্য ভৌমিক
ফেব্রুয়ারীর বুকে হঠাৎ একদিন বাড়তি রোদ ঝরে,
সময় যেন থমকে দাঁড়িয়ে বলে— “আরেকটু বাঁচিস রে।”
চার বছরের প্রতীক্ষা শেষে আসে যে দিনটি চুপে,
অতিরিক্ত স্বপ্ন নিয়ে বসে থাকে রূপকথার রূপে।
ঊনত্রিশের সেই দিনটি ক্যালেন্ডারের গোপন হাসি,
অপূর্ণ ইচ্ছে গুলো যেন পায় নতুন করে ভাসি।
যাদের জন্ম আজকের দিনে, অপেক্ষা তাদের দীর্ঘ,
বছর গোনে চারটি করে— স্মৃতির খাতা সুবর্ণ-মৃগ।
ফেব্রুয়ারী শেখায় আমায়, সময় কখনো কম নয়,
একটি দিনও পারে বদলাতে জীবনের সব ক্ষয়।
অতিরিক্ত সূর্যোদয়ে জাগে নতুন প্রত্যয়,
হারানো স্বপ্ন কুড়িয়ে আনে হৃদয়ের নির্ভয়।
এই একটি দিন বলে যায়—
“জীবন মানেই সুযোগ পাওয়া, আবার শুরু করা,”
লিপ ইয়ারের অতিরিক্ত প্রহর
ভাঙা মনকে দেয় নতুন সাড়া।
ফেব্রুয়ারীর নীরব রাতে
তারারা গোনে অতিরিক্ত ক্ষণ,
ভালোবাসা জমা থাকে চার বছরের
এক ফোঁটা অশ্রুর মতো গোপন।
হে সময়, তুই থামিস না—
তবু মাঝে মাঝে এমন বাড়তি দিন দে,
যেখানে মানুষ নতুন করে স্বপ্ন দেখে,
ভালোবাসা লেখে হৃদয়ের খামে।
41
View