Posts

কবিতা

মার্চের প্রথম প্রহর

March 1, 2026

Aditya Bhowmik

136
View

মার্চের প্রথম প্রহর 
লেখক: আদিত্য ভৌমিক
আজ মার্চের প্রথম দিন—
শীতের শেষ নিঃশ্বাস ফেলে বসন্ত এল নিভৃত ছন্দে,
মাঠের ঘাসে শিশির ভেজা স্বপ্নেরা জেগে ওঠে আনন্দে।
ফাল্গুনের রঙ মেখে আকাশ আজ নরম নীলের চাদর পেতে,
কোকিলের ডাকে মনটা যেন হারিয়ে যায় অচেনা পথে।
মৃদু বাতাসে দোল খায় স্মৃতি, পুরনো দিনের গোপন গান,
মার্চ মানেই নতুন সূচনা, হৃদয়ে জাগে অজানা টান।
এই মাসেই রক্তে লেখা ইতিহাসের গভীর উচ্চারণ,
এই মাসেই সাহস জাগে, মুক্তির দীপ্ত অঙ্গীকারণ।
মার্চ মানে আগুন-জ্বালা, আবার শান্ত সবুজ প্রার্থনা,
মার্চ মানে বুকের ভেতর অদম্য এক আত্মগাথা।
আজ প্রথম প্রভাতে দাঁড়িয়ে করি নতুন স্বপ্নের আরতি,
দুঃখগুলোকে বিদায় জানাই, আহ্বান করি জীবনের স্মৃতি।
মার্চ তুমি এসো ধীরে, হৃদয়জুড়ে আলো ছড়াও,
ভাঙা মনকে জুড়ে দিয়ে আশার প্রদীপ আবার জ্বালাও।
এই মাস হোক সাহসের, প্রেমের আর প্রতিজ্ঞার,
নিজেকে গড়ার শক্তি দিক, হোক অন্তরের জয়ধ্বনি উচ্চার।
কলম ধরি, লিখে রাখি সময়ের পাতায় মৃদু উচ্চারণ—
মার্চ তুমি আমার জীবনে হও নতুন পথের আহ্বান।

Comments

    Please login to post comment. Login