Posts

কবিতা

স্বভাব।

March 2, 2026

সুকান্ত সোম

103
View

তারপর আপনি কোথায় যাবেন—বলতে পারেন?
রক্তে যখন নেশা ধরে,
অন্যের ঘর পুড়িয়ে
গঞ্জিকা-সেবনের তৃপ্তি খোঁজেন।

রক্ত যখন ঝিমিয়ে পড়বে,
কোথায় যাবেন?
নিজের লেজ নিজেই চিবিয়ে খাবেন?

তাও যখন পারবেন না,
আত্মগ্লানির দহনে পুড়বেন?

সব যখন নিঃশেষ—
তখন আর কী করবেন?
চিন্তায় খোরাক মেটাবেন,
একটু ভেবে দেখবেন
কত ঘর পুড়িয়েছেন,
কত ঘর ভেঙেছেন
হাসির ছলে।

যখন পারবেন না—
নিজের মেয়ের ঘরে
নজর দেবেন?
হয়তো দিয়েছেন,
বুঝেছেন—সবই।

কী আর করবেন,
রক্তে যখন নেশা ধরে?
নিজের লেজ
নিজেই চিবিয়ে খাবেন।

Comments

    Please login to post comment. Login