Posts

কবিতা

হঠাৎ বিস্ফোরণ?

March 2, 2026

সুকান্ত সোম

156
View

যারা মানিয়ে নিতে বলছো,
তারা কি জানো
মনে না নেওয়ার কষ্ট?

বেলুনের বুকে
কত মানিয়ে নেওয়া জমলে
নিজেকে
টুকরো টুকরো করে ফেলে।

মন কতটা অসহায় হলে
মানিয়ে নেওয়ায়
নিশ্চুপ হয়ে যায়?

তারপর একদিন—
হঠাৎ
তার বিস্ফোরণ
ঘটে যায়।

Comments

    Please login to post comment. Login