Posts

কবিতা

কেন?

March 3, 2026

সুকান্ত সোম

161
View

এমন গল্প তুমিও করো,
আমিও করি।
আমিও জানি,
জানি—তুমিও জানো।
তবুও কেন এমন ফিসফাস?
জানো কি, কিসের আভাস?

মিলছে তাতে গন্ধ কিছু—
নিচ্ছে কেবা, কারা পিছু?

হচ্ছি ক্লান্ত,
অক্লান্ত গল্প শুনে।
গুনে গুনে যাচ্ছে সময়টা,
ঘুণে-খাওয়া সমাজটা
যাচ্ছে এভাবেই চলে।

আগের কথা,
পরের কথা—
এসব ভেবে
কেন ব্যথা?

অযথা চিন্তা কিসের?
বিষের নেশা নিচ্ছে গিলে।
সময় কই
ফিরে তাকানোর?

ফেলে খাতা, কলম, বই,
ছুটে চল ধ্বংসপথে
সময়ের রথে।

কে কোথায়,
কেন আশেপাশে
সম্পর্ক পিষে
গল্প করে
অপরের নামে—বেনামে?

আমিও শুনি,
তুমিও শুনো।
একটাই প্রশ্ন—
কেন?

Comments

    Please login to post comment. Login