Posts

কবিতা

ছিনতাই শৈশব

March 5, 2026

সুকান্ত সোম

158
View

প্রতিদিন আয়না দেখি,
সে কথা মনেও আসেনি,
চোখে ধরা পড়েনি।

তারপর একদিন—
পুরাতন কাগজের স্তুপ থেকে
খসে পড়ে পুরাতন ছবি।

সরল মুখখানা দেখে
চমকে উঠি—
সোনালি শৈশব আমার
ছিনতাই করেছে সময়।

Comments

    Please login to post comment. Login