Poetry

বসন্তের ডাক 🌺

March 6, 2026

234 views

বসন্ত এলো রঙের মেলায়,   ফুলে ফুলে ভরে উঠল বাগানখানায়।   কোকিল ডাকে মধুর সুরে,   প্রকৃতি হাসে নূতন ভোরে।   শিশির ভেজা ঘাসের গায়ে,   রোদ ঝরে সোনার ছায়ায়।   পলাশ শিমুল আগুন জ্বালে,   মধুমাসে প্রাণ উল্লাসে।   নতুন পাতায় সবুজ ছোঁয়া,   মাটির গন্ধে মন যায় লুটোয়া।   প্রজাপতি নাচে রঙিন ডানায়,   আনন্দ ছড়ায় দিগন্ত ভরায়।   বসন্ত মানে প্রেমের গান,   জীবন জাগে নতুন প্রাণ।   আশা জাগে হৃদয় ভরে,   বসন্ত আসে সুখের ঘরে।  

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login