Post

পবিত্র ঈদ হোক সাধ ও সাধ্যের মধ্যে।

March 9, 2026

Original Author মোঃ দুরুল হোদা

219 views

   

কিছুদিন পরেই আসছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম জাহানের জন্য এক বিরাট খুশির দিন। কিন্তু সারাবিশ্বের যে অস্ত্রের ঝনঝনানি । বিশেষ করে ইরানসহ বেশ কিছু মুসলিম দেশ আজ জালেমদের কাছে আক্রান্ত। জানিনা কেন এই রমজান মাসকেই তারা টার্গেট করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলো তারা সর্বোচ্য ত্যাগদিয়ে জুলুমকারীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। যাই হোক আমার আজকের প্রসংগ সেই বিষয়ের উপর নয়। পবিত্র ঈদ কে কেন্দ্র করে দিনদিন মার্কেটগুলোর ভিড় বাড়তেছে । মানুষ বিভিন্ন মার্কেট থেকে পছন্দের পোশাক সহ নানা বাহারি জিনিস ক্রয় করতেছে। একটি বিষয় সবসময় খেয়াল করবেন পরিবারের সদস্যদের মধ্যে যদি টাকা আয়কারী একজন ব্যক্তি হয়,তাহলে এই ব্যক্তি টের পাই কতটা কষ্ট হয় সংসার নামক এই বোঝা বইতে। বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার আমি তাদের কথা বলছি। সুতরাং আমাদের উচিৎ সেই একমাত্র আয়কারী ঐ ব্যক্তির দিকে তাকানো । কারন ঈদ যত ঘনিয়ে আসে তার চোখ মুখের রং ফ্যাকাশে আকার ধারন করে। পরিবারের লোকজনদের চাহিদা ও মান-অভিমান করার চাপ সে অনেক সময় নিতে পারেনা। তাই নিজের চাহিদা গুলোর কথা একেবারেই হারিয়ে যায় তার মন থেকে। সে নিজের হিসাব না করে পরিবারের লোকজনের চাহিদার কথা বিবেচনা করে হিসেব করতে বসে।কাজেই, সবাই নিজের চাহিদার কথা সব সময় চিন্তা করবেন না। যে লোকটার মাথার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে তাকে ও বোঝায় একটু চেষ্টা করবেন। নিজের পাওয়াগুলো বড় করে না দেখে সবাই সবারটার সাথে সমন্বয় করলেই একটি ঈদ হতে পারে সবার জন্য আনন্দের অন্যতম দিন। ভালো থাকুক সবাই ভালো রাখুক সবাইকে । 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login