Posts

চিন্তা

আমাদের শিক্ষা ব্যবস্থা

March 8, 2026

Md. Durul Hoda

Original Author মোঃ দুরুল হোদা

29
View

আমাদের শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে সাধারন শিক্ষা অন্যদিকে মাদ্রাসা শিক্ষা । কিন্তু এর আগে তো এই রকম ছিলনা। এই শিক্ষাব্যবস্থার প্রচলন কে করল এবং কি উদ্দেশ্য ছিল তাদের ? আসুন বিস্তারিত জানি । সাধারনত আমরা যারা জেনারেল শিক্ষা গ্রহন করি । তারা ধর্মীয় শিক্ষা তেমন একটা পাইনা । এ বিষয়ে কোন সন্দেহ নাই। আবার যারা ধর্মীয় শিক্ষা অর্জন করে তারা ও জেনারেল শিক্ষার গভীরে যেতে পারেনা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি তুমি আলেম হতে চাও তাহলে জ্ঞান-বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে তোমার দক্ষতা অর্জন করতে পারবেনা। আবার যাদের জ্ঞান-বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ, তাদের ধর্মীয় জ্ঞান খুবই সীমিত। তারা মনে করেন, শুধুমাত্র আলেম ওলামা মাশায়েখ দের মধ্যে থাকলেই তো হয় আমাদের এই সব করার কি দরকার ?

এখানে সমস্যা যেটা হয়েছে তা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোটাকে একটার সাথে আরেকটা কে সাংঘর্ষিক করে দেয়া হয়েছে। একদিকে নতুন নতুন চ্যালেন্জ তৈরি হতে শুরু করেছে। এখন । অন্যদিকে কিছু তথাকথিত আলেম একজনের বিরুদ্ধে আরেকজনের যে সমালোচনা শুরু হয়েছে তা খুবই দুঃখজনক । দিনশেষে আমাদের সবার মান মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এইদিকে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত বলে মনে করি। একজন আলেম যেমন মসজিদের মেম্বারে দাড়িয়ে খুৎবা দিবেন যাতে করে ঐ আলেম কিছুক্ষন পরে পারমানবিক বোমা কিভাবে আবিষ্কার করে তা নিয়ে গবেষনা করতে পারে। অন্যদিকে একজন প্রযুক্তিবিদ তার কাজ শেষে শতশত মুসল্লির সামনে ইমামতি করতে পারেন । আমাদের এমন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। এটা অন্যান্য ধর্মের ক্ষেত্রে ও প্রযোজ্য বলে মনে করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন ।

Comments

    Please login to post comment. Login