Posts

কবিতা

অন্তিম সঞ্চয়

March 9, 2026

সুকান্ত সোম

158
View

শেকড়ের টান আলগা হবে,

সবুজে সবুজে ভরে যাবে শাখা-প্রশাখা।

কিছু স্মৃতি বানিয়ে রেখো,

আবাদ করে খেও আকালের দিনে।

ভীষণ ব্যস্ত সবাই,

সবাই আছে,

তবুও নেই কেউ।

নিঃসঙ্গ চোখ বন্ধ করে

নেড়েচেড়ে সজীব করো স্মৃতির পাতা,

সজীব করো নিজেরে—

অন্তিম যাত্রার অপেক্ষায় থাকা দিনগুলোতে।

Comments

    Please login to post comment. Login