চাহিয়া দেখি এই সুন্দর পৃথিবী
জানিনা থাকিব কতদিন,
জন্ম যখন হয়েছে
তখন মৃত্যু হবে একদিন |
যদি থাক সত্যের পথে
তবে পাবে তার প্রতিদান,
আর যদি কর মিথ্যাকে সঙ্গী
তাহলে তুমি হবে অনলে বন্দি |
মনে রেখ ভাই, দুনিয়াতে থাকিবে সবি,
শুধু থাকিবে না তুমি |
তাই আছে যতদিন এই প্রাণ,
মান হুকুম আল্লাহ তা'আলার |
তাহলেই তুমি পাইবে সে সুখ,
যার তুমি করিতেছ সন্ধান |