Posts

কবিতা

ঝরে পড়া প্রতিটি বসন্ত

March 10, 2026

সুকান্ত সোম

115
View

 

বসন্তে ঝরে পড়া প্রতিটি পাতা
যেন আমার প্রতিটি বসন্ত।

আমাকে করে তোলে উদাসীন,
অতীতের স্মৃতিগুলো জেগে ওঠে।

মনে পড়ে—
আশঙ্কার শঙ্কা জয় করে
তোমাকে প্রণয় নিবেদনের কথা।

মনে পড়ে
তোমার প্রকম্পিত অধর,
কিংবা আনন্দে বাঁধনহারা
কাজলরেখা চোখ।

পূর্ণ সুখ মানবজীবনে
ক্ষণিক—
বহুবার আসে না।

আমারও আর আসবে না,
যেমন তুমিও
ফিরবে না।

আমাকে প্রাণভরে চেয়েছিলে,
কিন্তু তোমাকে
আর নিতে পারলাম কই!

তোমাকে ভালোবাসি বলেই
আর ভালোবাসতে পারলাম না—

তোমাকে লাঞ্ছিত করতে পারলাম না
আমার দুর্ভাগ্যের হাতে।

স্মৃতির উপর নির্ভর করেই
চলতে হবে—
আমার বসন্ত
যে ওখানেই।

Comments

    Please login to post comment. Login