তোমার সাথে আমার শেষ কথা অনেকটা অগোছালো ছিলো।বলতে চেয়েছি,বিচ্ছেদ তোমার প্রতি ভালোবাসা আরোো বাড়িয়ে দিয়েছে।আমার মাঝে এত আবেগ, তোমার মাঝে কিছুই বাকী ছিলোনা,আমি অনেক বার ভেবেছি,এ কোন মিম।তুমি আমার অনেক ছোট,আর তুমি আমাকে বাস্তবতার জ্ঞান দিচ্ছিলে।আমি অসহায় এর মতো শুধু কান্না করছিলাম।আসলে সামনের মানুষের খারাপ ব্যবহারগুলো আমাদের ভুলিয়ে দেয় তাদের কি বলতে চাই। আসলে আমার পরে হাজার বার মনে হয়েছে,শেষ টা এমন কেন হলোনা,তুমি যতই তিরস্কার করো না কেন,আমারা অনুভূতি গুলো তো আগের মতোই। চুপ থেকে শুধু নিজের ভুল গুলোই শুনে গেলাম।আমার মনে হয়েছে আসলেই কি আমি এতটা জঘন্যতম মানুষ।অপ্রিয় হলেও সত্য,নারী বহুরপী,নারীর ছলনা ঠকার আগেে পর্যন্ত ধরা পুরুষের জন্য অনেক দুষ্কর বিষয়।তবুও তোমাকে ভালোবাসি, এখন তুমি অন্য কারো হয়ে গেছো পুরোটায়,কিন্তু আমি পারলাম কৈ।প্রতিটা দিন বলতে ইচ্ছা করে।ফিরে আসো, একটা বার,একটা মিনিট, একটা সেকেন্ড এর জন্য হলেও আমার মিম হয়ে,ফিরে আশো।আমার জীবন বৃত্ত শুধু তোমাকে ঘিরে।জানো মিম, আমি আজ দুই বছর হলো শান্তিতে ঘুমাতে পারিনা।মনে ইচ্ছা জাগে একটা মিনিট তুমি আমার হাতে মাথা রাখবা, আমি আবার শান্তির ঘুম ঘুমাবো।আমার স্বপ্ন এটা।ভালোবাসি মিম, অনেক ভাালো,আর বেসেই যাবো। স্বপ্ন আর বাস্তবতার এক কঠিন গোলযোগে আমি ফেসে আছি।স্বপ্ন জগৎ টাই সুখোকর,বাস্তবতা শুধু বেদনাময়। আসলে বর্তমানে হ য় র ব ল মাসনিক অবস্থা আমার।তোমার শূণ্যতা আমাকে পাগল করে ফেলেছে।আমি এ মনস্তাত্ত্বিক দন্দ আর সইতে পারছিনা।তোমার মিথ্যা মায়ার জাল এতটা সূক্ষ,আমিও আজও বুঝতে অক্ষম, কোনটা তোমার আসল চরিত্র ছিলো তোমার।আমি দ্বিধায় পাড়ে যাই,অভিনয় এতটা সূক্ষ,সরল,প্রানবন্ত,স্বাভাবিক হতে পারে।মনে হাজারো প্রশ্ন,হাজারো কথা জমে আছে।জানি,শোানার কেউ নেই, বোঝার কেউ নেই।মাঝে মাঝে ভাবি মরে গেলেই তো সব চুকিয়ে যাই।সব কিছুই তো আগের মতো আছে।শুধু তোমার শূন্যতা,সব থেকেও যেন মনে হয় কিছুই নেই।একটা নীরব হা হা কার নিজের মাঝে।যা বলে বা লিখে বোঝানোর নয়।
হতাশা*
জানিনা,এভাবেই কি আমার দিন কাটবে।আমার এই মায়াজাল থেকে মুক্তি কি মিলবেনা।আমার জীবনের সমীকরণ কী সরল পথ দেখবেনা।আমি আশার আলো আর দেখিনা,আমার সকল সুখের অপমৃত্যু ঘটেছে।কোনো কিছুই অন্তর আত্মাকে শান্ত করতে পারেনা।আমি এখনও কেন তোমার অপেক্ষায়, আমি জানিনা।এ অপেক্ষা আমার মানসিক স্বাস্থ্যে এমন চাপ প্রয়োগ করেছে,আমি স্বাভাবিক চিন্তা করতে অক্ষম।আমাকে পাগল প্রায় বলতে পারো।
আমার সহনশীলতার বাইরে চলে গেছে সব কিছু,আমি আর পারছিনা।আমার বাঁচার ইচ্ছা আর নেই বল্লেই চলে।কেন বেঁচে আছি তাও জানিনা।চিৎকার করে বলতে ইচ্ছা করে,গল্পটা এমন না হলেও পারতো।মিথ্যাে ভালোবাসা, এতটা সুন্দর না হলেও পারতো।
"আমাকে মরণ
যেই দিন করবে স্মরণ,
মুক্তির কোলে হবো বরণ,
সুখ আসিবে চরণে,
মিম, মুক্তি আমার মরনে"।