Posts

কবিতা

স্বপ্নের আগুন

March 13, 2026

Aditya Bhowmik

90
View

কবিতার নাম: স্বপ্নের আগুন
লেখক: আদিত্য ভৌমিক
তারিখ: ১২/০৩/২০২৬
রাতের আকাশে জ্বলছে এক তারা,
সে তারা যেন আমারই সারা।
অন্ধকার যত গভীর হয়,
ততই আমার স্বপ্ন জেগে রয়।
হাজার ঝড়ের মাঝে দাঁড়িয়ে আমি,
ভাঙিনি কখনো, হারাইনি আমি।
যত কাঁটা পায়ে বিঁধে যায়,
তত শক্ত হয়ে পথেই দাঁড়াই।
মানুষ বলে—স্বপ্ন নাকি কঠিন,
আমি বলি—স্বপ্নই জীবনের রঙিন দিন।
হেরে যাওয়া মানে শেষ নয় কখনো,
লড়াই করাই জীবনের সত্য গৌরব।
আমি লিখি আগুনের ভাষা,
যেখানে সাহসই আমার আশা।
কলমের কালি শুধু কালো নয়,
এতে আছে হাজার জীবনের জয়।
একদিন এই ছোট নামটাই হবে আলো,
যে নাম শুনে মানুষ বলবে—ভালো।
কারণ শব্দে আছে আমার প্রাণ,
স্বপ্নেই গড়া আমার পরিচয় ও মান।
যদি কেউ জিজ্ঞেস করে—কে লিখেছে এই গান?
বলবে সবাই গর্বের সঙ্গে তখন—
 

Comments

    Please login to post comment. Login