Posts

কবিতা

সত্য যখন তিতা

March 13, 2026

Abidul Islam

Original Author Abidul Islam

Translated by Abidul Islam

31
View

জগতের অতি ছোট বস্তু 

যেটা খুব তিতা 

তিতার এমন ধার রে ভাই 

মাপতে লাগে ফিতা 

কি এমন জিনিস রে ভাই 

কর রে অনুমান 

সত্য সত্য সত্য সত্য 

শুনলে সবে করে অভিমান 

খোদার এমন অদ্ভুত নিয়ম 

কি কমু আর 

খাটি জিনিস মাইন্ডে লাগে 

রাজা থেকে প্রজার 

খাটির এখন চল নাই 

বাজারে এখন নকল 

নকল দিয়া মাতাও মানুষ 

জায়গা কর দখল 

রাজা এখন শুনবো তারিফ

মারো এখন তেল 

তখন যদি কও সত্যি 

কপালে লোহার জেল 

মানুষ জাতি বড়ই কিং ভূত

জাম হইতে চায় মুলা 

বিবেক সাবধান করবো বইলা 

কানে লাগায় তুলা 

এটাই হল মানুষ জাতি 

টাকায় কিনে মিথ্যা 

আর ফ্রিতে যখন সত্য শুনে 

ওইটা ভুয়া কথা

মোহ ছাড় মোহ ছাড় 

ভাইঙ্গা ফেল মোহের বেড়া 

শেষে কিন্তু সত্যিই আপন 

যদি ওইটা কড়া 

Comments

    Please login to post comment. Login

  • Abidul Islam 1 month ago

    হ্যালো ভিউয়ার্স আসসালামুআলাইকুম