Posts

কবিতা

সেই দিন এই মাঠ (Premium)

March 15, 2026

MD Mahin Islam

Original Author জীবনানন্দ দাস

Translated by মাহিন হাসান

0
sold
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি-

এই নদী নক্ষত্রের তলে

সেদিনও দেখিবে স্বপ্ন

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চলে যাব বলে

চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি-ভিজে গন্ধ-মৃদু কলরব;

খেওয়া নৌকাগুলো এসে লেগেছে চোরের খুব কাছে;

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;

এ শিরিয়া ধুলো আজ-বেবিলন ছাই হয়ে আছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login