Poetry

ফেব্রুয়ারীর কবিতা

March 18, 2026

220 views

https://rkmri.co/p0le20A2yAop/  বইটি খুব সুন্দর দেখে আসতে পারেন 

ফেব্রুয়ারীর কবিতা

ফেব্রুয়ারী আসে নীরব ভোরে, 

শীতের ছায়া ম্লান হয় ধীরে। 

কুয়াশা ভাঙে রোদ্দুরের হাসি, 

নতুন দিনের শুরু যেন খাঁসি।

বাতাসে ভেসে শহীদ স্মৃতি, 

রক্তে লেখা স্বাধীনতার গীতি। 

ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা,

 তাদের ত্যাগে জেগে ওঠে ধারা।

ফুলে ফুলে ভরে শহীদ মিনার, 

অমর বীরের অমলিন অঙ্গার।

 কিশোর হৃদয়ে জাগে অনুরণন,

 বাংলার ভাষায় গড়ে নতুন জীবন।

ফেব্রুয়ারী তাই শুধু মাস নয়, 

এ এক প্রতিজ্ঞা, অঙ্গীকারের জয়। 

ভাষার আলো ছড়িয়ে দেয় চারি দিক,

বাংলা আমার চিরন্তন সঙ্গীত।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login