Posts

কবিতা

প্রকৃতির আয়নায় জীবন

March 19, 2026

Md Biddut

Original Author BIDDUT

67
View

সবুজ বনের নিবিড় ছায়ায়, যেখানে রোদের খেলা,

পাখির ডানায় স্বপ্ন ভাসে, কাটে অলস বেলা।

পাহাড়ি ঝরনা আপন বেগে পাথুরে পথ কাটে,

ঠিক তেমনি জীবন চলে— কখনো মেঘে, কখনো হাটে।

​হেমন্তের ওই ঝরা পাতায় বিষণ্ণতার সুর,

তবুও নতুন কুঁড়ি বলে— 'স্বপ্ন নয়তো দূর'।

বর্ষার মেঘ অঝোর ধারায় ধুয়ে দেয় সব ধুলো,

মানুষের মনেও তেমন ফোটে— ক্ষমার কদমগুলো।

​নদীর বাঁকে ঢেউয়ের নাচন, সাগরের ঐ টান,

প্রকৃতি শিখায় কেমন করে গাইতে হয় গান।

সূর্য ডোবার রঙিন আভা বিষাদ মাখা নয়,

সে তো নতুন ভোরের তরে ধৈর্যের পরিচয়।

​পুষ্পের মাঝে সুবাস যেমন, মানুষের মাঝে প্রাণ,

সৃষ্টির এই বিশালতায় আমরাই অম্লান।

প্রকৃতি আর জীবন যখন এক সুতোতে বাঁধি,

সুন্দর এই ধরণীতে তখন শুধুই হাসি আর আশি।

Comments

    Please login to post comment. Login