Posts

কবিতা

আমি...

March 24, 2026

তৌকির আজাদ

36
View


 

ভয় নেই … 


 

আমি, তোমাদের একজন,

আমি, ওদের একজন,

আমি, তাদের একজন।

তবুও আমি, আমার আর তোমার পথপ্রদর্শক ,


 

তুমি দেখ, একদিন আমি ঠিক ঠিক মাতাবো দর্শক।


 

নিছক ছলনা নয়, নয় কোনো মিথ্যে আস্থা,

অনিন্দ্য প্রেরণার সদা উদ্ভাসিত আমি শান্ত.  জাগ্রত প্রকৃতির দ্রষ্টা … 


 

আমি ঘরে আনবো দু’মুঠো চাল, ডাল, কিছু তেল, শুকনো মরিচ —

ভরপেট আহার হবে; শেষে হবে নিদ্রা, বা তোমার হাতের আচার বা খিরসা।


 

যখন কাজে মগ্ন থাকি, যেন তুমি রয়েছো হয়ে অনুপ্রেরণা,

বাড়ি ফিরে দেখবো তোমায় —  তুমি  তারই তাড়না।


 

তুমি,  আমার বহু জন্মের গড়া ঘরে প্রদীপ জ্বেলে আছো দীড়তা,   


 

যেন নদীর বুকে জ্বলে থাকা চাঁদের মায়াবী সোনালি আভা. 

কত - মাঠ -  ঘাট - পাহাড় -  পর্বত পেরিয়ে বুঝেছি … 


 

কি ভালোবাসা  ~ জীবন্ত, জলজ্যান্ত দৈনন্দিন জীবন সভা … 



 

Comments

    Please login to post comment. Login