Posts

গল্প

কোথাও কেউ নেই

March 24, 2026

Mahmud R

Original Author My original post

78
View

ঈদের পরদিন বিকেল বেলা আমরা মা-ব্যাটা হাটতে বের হইসি জামালখানে। বাসায় থাকলে আম্মু আমাকে কিছুক্ষণ হাটানোর চেষ্টা করে। আমি খেতে চাই ঝাল ভাজা-ভুজা, আম্মু কিনে দেয় বাদাম ! 

আম্মু পিছে পড়ে গেছে, আমি বাতিঘরের সামনে তার জন্যে অপেক্ষা করছি। ঈদ শেষ হয় নাই, রাস্তায় লোকজন কম। হুট করে এক ভাই এসে বললেন, ‘ভাই, আমাকে একটু জড়িয়ে ধরবেন ?’ 

অচেনা একজন মানুষ এমন কথা বললে পিলে চমকে ওঠারই কথা। আতংক নিয়ে তার দিকে তাকিয়ে আছি। চেহারা সুন্দর, জামাকাপড়ও ভালো। চোখের নিচে নতুন কালো দাগ। রাস্তাঘাটে যারা মানুষ ‘ঠ্যাকায়’, মলম-পার্টি; তাদের নাকি বেশভূষা ভালোই হয়। অনেককে দেখলে নাকি ‘স্যার’ ডাকতে ইচ্ছে করবে !  

ইতঃস্তত হয়ে দুচোখে গাঢ় শূন্যতা ভরা মানুষটার দিকে হাত বাড়াই। অদ্ভুত লোকটা খুব পরিচিত মানুষের মত আমাকে জড়িয়ে ধরে। তার কি গা কাঁপছে ?  

  • - কি পারফিউম ? খুব সুন্দর স্মেল
    - Monte Blanc Explorer. দামে সস্তা। 
    - বেশ সুন্দর স্মেল। স্মেলের কারনেই আপনাকে খুব আপন লাগলো। ঈদে কারো সাথে কোলাকুলি করা হয় নাই, আপনার পারফিউমের স্মেল শুনে কি জানি মনে হল … I am sorry for the embarrassment Brother ! 
    - … … I truly felt honored Bhai ! 
    - ভালো থাকবেন, আসি ভাই … 

    ভদ্রলোক হনহন করে হেটে চলে গেলেন। মনে তো হল ছুটে পালিয়েই গেলেন। হয়তো আমার থেকে। হয়তো ভেতরে চেপে রাখা কিছুর থেকে। মির্জা গালিবের মত তিনিও কি কোথাও যাচ্ছেন যেখানে তার কেউ নেই ? 

    বেকুবের মত তার চলে যাবার দিকে তাকিয়ে আছি। দুনিয়া কি অদ্ভুত …  


-রাকীবামানিবাস
২৪শে মার্চ, ২০২৬ 

Comments

    Please login to post comment. Login