আমি খুব করে চেয়েছিলাম তোমার বউ হতে। আমিও তো একটা মানুষ দিন শেষ আমার তো ইচ্ছে করেছিল যে আর দশটা মেয়ের মতো আমিও স্বামী নিয়ে সংসার করি। আমার যেহেতু অতিতটা তুমি মেনে নিয়েছো আমিও না হয় তোমার বর্তমান টাকে মেনে নিলাম।
আমি না হয় ধীরে ধীরে নিজেকে রোজগারের মত এমন উপযোগী এবং সামর্থ্যবান তৈরি করলাম যখন তোমাকে আর আমাকে আর্থিকভাবে সহায়তা করা লাগতো না।
আশা করি এই বিষয়ক আলোচনা তোমার মনে আছে।
আমি জানি তোমার ছেলে মেয়ে আছে এবং আমার সন্তান হলে সেটাকে সামাজিকভাবে মর্যাদা দেওয়ার ক্ষমতা তোমার নাই কারণ তোমার সামাজিকতার ভয় সবচেয়ে বেশি। আমি প্রয়োজনের সারা জীবন মাতৃত্ব থেকে নিজেকে বঞ্চিত করতে পর্যন্ত রাজি ছিলাম তোমাকে ভালোবেসে। অথচ একটা মেয়ের কাছে এর চেয়ে বেশি কোন কিছু মূল্যবান বলতে পৃথিবীতে নেই সেটা হচ্ছে একজন মেয়ের মাতৃত্ব।
বা আল্লাহপাক প্রকৃতি এমন না করুক আমি যদি হুট করে মরেও যাই তুমি হয়তো দুদিন পরে খোঁজ পাবে যে আমি মরে গেছি হয়তো পচার গলা লাশ পাবে। সেটাকে দাফন করতে তোমার খুব কষ্ট হবে কারণ তুমি কাউকে পরিচয় দিতে পারবে না যে" আমি তোমার বউ ছিলাম।"