আমার মনে হতো কোথায় যেন একটা শূন্যতা আছে। আমি সেই মানুষ, যে শেফের রান্না করা খাবারে সামান্য নুন-মশলার তফাত হলে অভিযোগ তুলতাম। আমার জামাকাপড় ধোয়া থেকে শুরু করে ড্রাই-ওয়াশ শেষে ইস্ত্রি করে ওয়ার্ডরোবে গুছিয়ে রাখা—সবই চলত যন্ত্রের মতো নিখুঁতভাবে। গ্লাসে জল ঢেলে খাওয়ার প্রয়োজনও কোনোদিন আমার পড়েনি। ষাট হাজার টাকার সেই বিলাসী জীবনযাত্রার আড়ালে লুকিয়ে ছিল আমার এক গভীর ভয়—ভয়টা ছিল তোমাকে হারানোর।