আমি বোকা ছিলাম। আমি ভেবেছিলাম এটা বুঝি ত্যাগের গল্প। আমি জানতাম না, এটা আসলে জাবেদ ইকবালের সাজানো একটা মস্ত বড় চিত্রনাট্য, যেখানে আমি ছিলাম কেবল একটা পার্ট-টাইম চরিত্র।কিন্তু জাবেদ ছিল এক অদ্ভুত জাদুকর। সে জানত কখন চোখের জল ফেলতে হয়, আর কখন পৌরুষের দোহাই দিয়ে অধিকার খাটাতে হয়। সে বলত, "তিথি আমার সন্তানদের মা, তাকে আমি ছাড়তে পারব না। কিন্তু তোমাকেও আমার চাই।"