Posts

কবিতা

একাকিত্ব যখন আমার সঙ্গী

March 28, 2026

sabidul karim

67
View

একাকিত্ব কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে 

আমি আর আমার ছায়া-,দু'জনেই চুপ। 

রাতের মতো গভীর, শব্দহীন পথ

কখন যেন নিজের হয়ে যায় - একটুখানি অভ্যস্ত অস্পষ্ট সুখ।

আমি জানি, সবাই সবসময় পাশে থাকেনা 

তবু কোথাও কেউ হয়তো নিঃশব্দে বলে,

"আমি আছি"

ঠিক সেই শব্দটাই যেন বুকে একবিন্দু আলো ফেলে। 

একাকিত্ব তখন আর দুঃখ নয়,

সে হয় এক নির্ভর সঙ্গী - 

চুপচাপ পাশে বসে থাকে,

কখনো চোখের জল মুছে দেয়, কখনো চুপচাপ হাত ধরে।

কান্না আর কষ্ট আলাদা নয় তখন,

ভালোবাসা ও ব্যথা একই সুরে বাঁধা থাকে,

আর আমি লিখে যাই- নিজেকে ভালোবাসার ভাষায়।

-----০----

Comments

    Please login to post comment. Login

  • Sanat Karmakar 2 months ago

    খুব সুন্দর,ভালো লাগলো। ধন্যবাদ