Posts

পোস্ট

ডিপিডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১২

March 28, 2026

Nurul Mostak

Original Author Top Job

Translated by Top Job

3
View

ডিপিডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১২

আপনি কি আইসিটি বা টেকনোলজি নিয়ে ক্যারিয়ার করতে চান?
তাহলে এই চাকরিটা আপনার জন্য ভালো সুযোগ হতে পারে।

ডিপিডিসি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারজুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিচ্ছে। মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে। নতুন বা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্যও এখানে সুযোগ আছে।

প্রতিষ্ঠান সম্পর্কে

ডিপিডিসি মানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎ দেওয়ার কাজ করে এই প্রতিষ্ঠান।

তারা এখন প্রযুক্তি ব্যবহার করে সেবা আরও ভালো করার চেষ্টা করছে। তাই নিয়মিত আইসিটি সেক্টরের লোক নিচ্ছে।

চাকরির মূল তথ্য

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)
  • কর্মস্থল: ঢাকা
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রথমে ৩ বছর)
  • বেতন:
    • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫১,০০০ টাকা
    • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৩৯,০০০ টাকা
  • আবেদনের শেষ তারিখ: ০৭ এপ্রিল ২০২৬

যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি):

  • সিএসই, আইটি, ইসিই, ইটিই বা একই ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি):

  • কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক

অন্য শর্তগুলো:

  • কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না
  • জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে
  • বাংলা ও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারতে হবে

অভিজ্ঞতা লাগবে কি?

না, বাধ্যতামূলক না।
তবে আগে আইসিটি বা এই ধরনের কাজে অভিজ্ঞতা থাকলে সেটা বাড়তি সুবিধা হিসেবে ধরা হবে।

বেতন ও সুবিধা

  • মূল বেতন: ৩৯,০০০ – ৫১,০০০ টাকা
  • বাড়িভাড়া: মূল বেতনের ৫০%–৬০%
  • উৎসব বোনাস
  • বৈশাখী ভাতা
  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি
  • চিকিৎসা ভাতা
  • ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নের সুযোগ। বিস্তারিত…

নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ভিজিট করুন টপ জব

Comments

    Please login to post comment. Login