*-- স্বপ্ন ঘেরা সুখ --*
তুমি আছো! তাই আমি আছি
দিয়েছি তো হৃদয়ে ঠাঁই..
এক ফ্রেমে না হয় পড়লাম না বাধা
বলতো, তাতে কিবা আসে যাই।
তানপুরার তার যাক না ছিঁড়ে
আমরা সুর তো ভুলে যায়নি ?
তবে কেন মিছে কেঁদে ভাষাও বুক
এজর্মে ভাগ্যে ছিলেনা, তাই পাইনি।
ভালোবাসা মানে যে এক হতেই হবে
এ বাসনা কখনো ই নয় ঠিক..
ত্যাগের ও নাম যে ভালোবাসা হয়
বুঝে নিয়ো প্রেমিকার প্রেমিক ।
জীবন কখনো ছেলেখেলা নয়
মূল্য যে তার অনেকখানি..
তুমি আছো!তাই আমিও আছি
ভুলে যেও না গো অভিমানী ।
এই জনমে না হয় নাইবা পেলে
দেখো ? ফিরে পাবে ঠিক একদিন
ভালোবাসা দিয়ে গড়ে তুলবো
পরজন্মে সুখময় সেই সু দিন ।
(কলমে সনৎ )