Posts

গল্প

সফলতা

March 30, 2026

Jannat jarin

126
View

একদেশ এক রাজা ছিলো। তিনি সব সময় চাইতেন তার রাজ্যে এক সৎ,কমঠর ব্যাক্তিকে খুঁজে বের করতে। 

এর কারণে এক দিন রাজা মাঝ রাতে রাস্তায় এক বড় পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দেয় এর পর দূর থেকে তিনি নজর রাখতে শুরু করে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় যারাই ঐ পাথর দেখছিলো তারাই ঐ পথে না হেঁটে অন্য পথ দিয়ে যাওয়া শুরু করে। আর রাজাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলতে শুরু করে। রাজা তার কাজ ঠিক মতো করছে না আর বিভিন্ন কথা। কিন্তু কিছু সময় যাওয়ার পর  ঐ পথে এক কৃষক আসে। সে  তার কাঁচা মাল নিয়ে ঐ পথ দিয়ে আসছিলো পাথর দেখে অন্য পথ দিয়ে না গিয়ে সে নিজেই পাথর কে সরানো শুরু করে। এতে করে দূরে নজর রাখা রাজা অবাক হয়ে যায়। কেউ যে কাজ করলো না সে কাজ এক কৃষক একা করছে। 

কৃষক তার কাজে সফল। সে ঐ পাথর সরানোর পর সামনে একটা ব্যাগ দেখতে পায়। সেখানে বেশ কিছু টাকা ও রাজার চিঠি পেয়ে তো কৃষক অনেক খুশি হয়ে পরে এবং রাজা ও একজন সৎ, কমঠর মানুষ খুজে পান। 

Comments

    Please login to post comment. Login